1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই মুখওয়ালা বাছুরের জন্ম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দুই মুখওয়ালা বাছুরের জন্ম

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৭৬ বার

দিনাজপুরের চিরিরবন্দরে একটি গাভী দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় করছে গাভী মালিকের বাড়িতে।

ঘটনাটি সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এমদাদুল হকের বাড়িতে দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে।

গরুর মালিক মোঃ এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালন পালন করে আসছি। গত সোমবার রাতে গরুটি একটি বকনা বাছুর প্রসব করেছে। বাছুরটির দুইটি মুখ রয়েছে। যা দেখতে অস্বাভাবিক। জন্মের পর থেকেই বাছুরটি সুস্থই আছে। তবে খাচ্ছে না। একটি দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে ঘটনাটি চাউর হলে দুর-দুরান্ত থেকে মানুষ ছুঁটে আসছে বাছুরটিকে এক নজর দেখার জন্য। এতে বাড়িতে ভিড় লেগেই আছে।
আব্দুলপুর গ্রামের সাখওয়াত হোসেন বলেন, সকালে শুনলাম এমদাদুল ভাইয়ের গরুর দুই মুখ বিশিষ্ট একটি বাছুর জন্মেছে। সেটা এখনো বেঁচে আছে। তাই দেখেতে এলাম।

ভেটেরিনারী পল্লী চিকিৎসক মোবাশ্বেরর আলী শাহ্ বলেন, আমি এ গাভীটিকে জার্সি জাতের ভ্রুণ দিয়েছিলাম। গত সোমবার রাতে আমি বাছুরটি খালাস করে বের করেছি। তখনই লক্ষ্য করেছি এটি দুই মুখ বিশিষ্ট একটি বাছুর। বাছুরটি জন্মের পর থেকে খাচ্ছে না। তবে বাছুরটিকে বোতলের সাহায্যে দুধ খাওয়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net