1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল 

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩০৬ বার

প্রতিষ্ঠার ২৫ বছর পর এমপিওভুক্ত হওয়ায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নং —বকুয়া ইউনিয়নের আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী। জানা গেছে ,১৯৯৭ সালে প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপনের পর থেকেই শিক্ষক ও কর্মচারী মানবেতর জীবন যাপন করত। প্রতিষ্ঠানটি ২০২২ সালে সরকারের ঘোষিত এমপিওভুক্তির তালিকাভুক্ত হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক জানান- সরকারের সদিচ্ছা আরও সঠিক ও নীরপেক্ষ যাচাই বাছাইয়ে বিদ্যালয়টি এমপিওভুক্ত করণ হওয়ায় শিক্ষার আলো জ্বালাবে আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। তিনি আরও জানান- বিদ্যালয়টির চতুর দিকে হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এখানে পাঠদানে অংশগ্রহণ করে। বিদ্যালয়টিতে ষ্টাফ রয়েছে ১০জন ও ৩ জন কর্মচারী, ৩ শ্রেণীতে ১৫৮জন শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম জানান- দীর্ঘদিন কষ্ট, ত্যাগ ও কঠোর পরিশ্রমের ফলে বিদ্যালয়টি আলোর মুখ দেখেছে। শিক্ষার্থীরা জানায়- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক বিদ্যানুরাগী হওয়ায় প্রতিদিন তার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net