1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে এটিএন বাংলা’র রজত জয়ন্তী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নরসিংদীতে এটিএন বাংলা’র রজত জয়ন্তী উদযাপন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৭৪ বার

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র রজত জয়ন্তীতে সোমবার (২৫ জুলাই) নরসিংদী প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

রজত জয়ন্তী উপলক্ষে নরসিংদীর পুলিশ সুপার, এটিএন বাংলা চ্যানেলের নরসিংদী জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু-এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফাহিয়া আফরোজ, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল, এটিএন বাংলা চ্যানেলের নরসিংদী জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু, নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, পথচলার ২৫ বছর পূর্ণ করেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ১৯৯৭ সালের ১৫ই জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। আগামী দিনে এটিএন বাংলা চ্যানেল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net