1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় গলা কেটে ৩ বছরের শিশু হত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় গলা কেটে ৩ বছরের শিশু হত্যা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩১৩ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় শ্বাসরোধ করে ব্লেড দিয়ে গলা কেটে শাহিনারা আক্তার ইভা (৩) নামের এক কন্যা শিশুকে হত্যা করে করে লাশ টয়লেটের ভিতরে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারী।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের ঘোষবাগের কুন্ডলবাগ এলাকার হেলালউদ্দিনের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ । নিহত ইভা লক্ষ্মিপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের শাহিন মিয়ার মেয়ে। তার বাবা ও মা দু’জনই পোশাক কারখানায় চাকরি করে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, নিহতের বাবা-মা দু’জনই পোশাক শ্রমিক। প্রতিদিনেরমত সকালে কাজে গেলে ইভার ভাই সাকিবসহ (৭) আরও কয়েকজন শিশুর সাথে খেলাধূলা করতো। আজ শিশুটির বাবা-মা দুপুরের খাবা‘র খেয়ে কারখানায় যায়। এসময় মিম নামের এক শিশু তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে মিমসহ আরও দুই শিশু ভাই সাকিবকে গিয়ে ইভার মৃত্যুর খবর দেয়। পরে তারা বাড়ির টয়লেটে গিয়ে ইভার মরদেহ দেখে চিৎকার দেয়।
চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে খবর দেয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাস্থলে পৌছে মৃত্যর কারণ ও আলামত সংগ্রহ করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মাসুদ মুন্সি এ প্রতিবেদককে বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পিবিআইকে খবর দিয়েছি। তারা তদন্ত করে শিশুটিকে খুনের রহস্য উদঘাটন করলে পড়ে বিস্তারিত জানতে পারা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net