1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও শিশু তাসফিয়া উদ্ধার হয়নি। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও শিশু তাসফিয়া উদ্ধার হয়নি।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৬৬ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও মোছা: তাসফিয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়নি। প্রথমে থানায় সাধারণ ডায়েরী ও পরে অপহরণের মামলা দায়ের করা হলেও এখনও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। মামলার বিবরণে জানা যায়, রানীশংকৈল উপজেলার কাশিপুর আরাজীচন্দন মালিবস্তির মো: সাহেব আলীর মেয়ে মহারাজা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী গত ২১ জুলাই সকালে বাড়ি থেকে নেকমরদের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখোজির পর না পেয়ে রানীশংকৈল থানায় সাধারণ ডায়েরী করেন।

৩ দিন পর সাহেব আলী জানতে পারেন তার মেয়েকে ঐ দিন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সাথে সাথেই মিঠু (২২) নামে এক যুবক দলবল নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৪ জুলাই তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় রানীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের নজিরের ছেলে মো: মিঠু (২২), মো: শুভ (২১), মৃত আব্দুলের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৪৫), ইসলামের ছেলে মো: নাজিম (২০) রানীশংকৈল উপজেলার আরাজী চন্দনচহট টাঙ্গাগজ গ্রামের ইসলামের ছেলে মো: হাসিম (২০) কে আসামী করা হয়। ঐ শিশুর পিতা মো: সাহেব আলী বলেন, আমার মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মেয়ের কোন সন্ধান পাইনি। মামলার তদন্তকারী কর্মকর্তা রানীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ফনি ভুষণ রায় বলেন, ঐ ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net