ঢাকা   ০৮:২৮:৪৪ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে টয়লেট থেকে আদিবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

টয়লেট থেকে আদিবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্ণপুরে শ্বশুরবাড়ির টয়লেট থেকে কমল কিসকু (২৫) নামে এক আদিবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে টয়লেট থেকে কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি আদিবাসী মার্কেট এলাকার সম কিসকুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে কৃষ্ণপুর গ্রামে শ্বশুরবাড়ির তে আসেন কমল কিসকু। সোমবার (১ আগস্ট) রাতে ঢাকা যাওয়ার কথা ছিল তার। তাই তিনি ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। এক সময় শ্বশুরবাড়ির স্বজনরা তার সেই ব্যাগটি বারান্দায় পরে থাকতে দেখে তাকে কে খোঁজাখুঁজি করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে একজন টয়লেট যাওয়ার জন্য টয়লেটের দিকে যায়। কিন্তু টয়লেটের দরজা বন্ধ পায়। দীর্ঘক্ষণ টয়লেটের দরজা বন্ধ থাকায় ও গেট ধাক্কাধাক্কি করেও সারা না পাওয়া টয়লেটের দরজা ভেঙ্গে দেখতে পায় কমল কিসকুর ঝুলন্ত মরদেহ।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মহরদেহ উদ্ধার করে পুলিশ। কমল কিসকু পারিবারিক কলাহের কারণে আত্মহত্যা করেছেন বলে দাবি করছে শ্বশুরবাড়ির লোকেরা। কমল কিসকুর শ্বশুর বাপোই মার্ডি বলেন, চার বছর আগে আমার মেয়ে দিপালি মার্ডির সাথে সম্পর্ক করে কমল কিসকু বিয়ে করেন। কিন্তু তাদের এই বিয়ে এখনো ছেলের পরিবার মেনে নেননি। সেই কষ্টেই হয়তো আমার জামাই এই আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো ঘটনা স্থলেই আছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি