1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যৌবনে নারীর প্রেমে পড়িনি বরং দেশের প্রেমে পড়েছিলাম: বঙ্গবীর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

যৌবনে নারীর প্রেমে পড়িনি বরং দেশের প্রেমে পড়েছিলাম: বঙ্গবীর

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩১৭ বার

ঢাকা জেলা আশুলিয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, যৌবনে নারীর প্রেমে পড়িনি বরং দেশের প্রেমে পড়েছিলাম, নেতার প্রেমে পড়েছিলাম। তাই তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ মাতাকে রক্ষা করতে হাসিমুখে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছিলাম।

মঙ্গলবার (০২ আগস্ট) সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের বরণ ও শপথ গ্রহণ শেষে কমিউনিটি প্রশিক্ষণ অনুষ্ঠানের বক্তব্যে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন নবীন শিক্ষার্থীরা । সেখানে নবীন শিক্ষার্থীদের ভাল মানুষ ও সুচিকিৎসক হওয়ার জন্য পথ নির্দেশক আটটি শপথ বাক্য পাঠ করান গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খন্দকার।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার রাজনৈতিক দর্শনের মিল নেই কিন্তু চেতনার মিল আছে। আমি উনাকে বঙ্গবন্ধুর মতই ভালোবাসি। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশ মাতৃকার টানে সেদিন নিরাপদ জীবন রেখে অনিশ্চিত জীবনকে বেছে নিয়ে তিনি সেই সময়ে ফিল্ড হাসপাতাল গড়ে না তুললে, আহত মুক্তিযোদ্ধদের চিকিৎসা না দিলে শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা হয়তো আরো বেশি হতো, পক্ষাগাতগ্রস্ত মুক্তিযোদ্ধার সংখ্যা আরো বৃদ্ধি পেত।

নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের মঙ্গলের জন্য স্থাপিত একটি প্রতিষ্ঠান। কাজেই এখানকার চিকিৎসকরা মানবিক হবে, ওষুধ কোম্পানীর সঙ্গে চুক্তিবদ্ধ হবে না, কোন ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তিবদ্ধ হয়ে সেবার নামে সাধারণ মানুষকে হয়রানি করবে না।

গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খন্দকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবদান শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং করতালি দিয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন।

অনুস্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ বিভাগীয় প্রধান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net