1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গহিরা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লাগানোর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

গহিরা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লাগানোর অভিযোগ

রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৮৬ বার

রাউজানের গহিরা ইউনিয়নে অগ্নিকান্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে গহিরা ইউনিয়নের আতুরনির দোকান এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা যায়, আগুন লাগার চারদিন পর ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে চলাচলের পথ চেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এক ব্যক্তির অভিযোগ দিয়েছেন। এ অভিযোগ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সন্দেহ অভিযোগকারীর সাহাব মিয়ার দেয়া আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। আগুনে দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের ইকবাল হোসেনর ঘর ও আংশিক পুড়ে যায়। অভিযোগ উঠেছে পুড়ে যাওয়া দোকান পুনরায় নির্মান করার জন্য প্রস্তুতি নিলে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশি জমির মালিক গিয়াস উদ্দিনকে দোকান ঘর নির্মান থেকে বিরত থাকার নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয় পাশ্ববর্তী ডেইরী ফার্মের জমির মালিক সাহাব মিয়া চলাচলের পথ চেয়ে অভিযোগ করেছে তাই অভিযাগের নিস্পত্তি না হওয়া পর্যন্ত দোকান ঘর নির্মান কাজ বন্ধ রাখার। আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক গিয়াস উদ্দিন বলেন, সাহাব মিয়া ও আমি চাচাত জেঠাত ভাই। পাশে তার অপর চাচাত ভাই ইকবাল হোসেন ও মোজ্জামেল হকের বসতঘর। পেছনে সাহাব মিয়ার জমিতে সেই ডেইরী ফার্ম ও পোল্টি ফার্ম নির্মান করে ভাড়ায় দিয়েছেন। গত ২০ বছর পুর্বে স্থানীয় জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তিরা উভয়ের সম্মতিক্রমে ভাগ বাটোয়ারা করে দেয়।

এখন সাহাব মিয় ঘোলাপানিতে মাছ শিকার করতে অভিযোগ করেছে পরিষদে। এ ব্যাপারে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশি বলেন, আগুনে গিয়াসউদ্দিনের জমির উপর নির্মান করা দোকান পুড়ে যাওয়ার পর পাশের ডেইরী ফার্মের মালিক সাহাব মিয়া তার প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য জায়গা চেয়ে আমার কাছে আবেদন করেছেন। ৩ আগষ্ট বুধবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল। ভোটার হালনাগাদ কার্যক্রম ইউনিয়ন পরিষদ ভবনে চলার কারনে বৈঠক হয়নি। পরে উভয় পক্ষকে ডেকে বৈঠক করে বিষয়টি নিস্পত্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net