ঢাকা   ০৬:২৪:১৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৬৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পাহাড়ের পাদদেশে অবস্থিত বদ্ধ গেড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষার আলো বিলিয়েছেন অত্র অঞ্চলে। যাদের হাত ধরে বিদ্যালয়টি আজ এতদূর। যে শিক্ষকরা এই বিদ্যালয়টিকে পরম মমতায় আগলে রেখেছিল। দীর্ঘ ৩৪ বছর বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন এবং বিগত দুই বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন বাবু শ্রীপতি পাল। বৃহস্পতিবার (৪আগষ্ট) সকালে বিদ্যালয়ের একটি কক্ষে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেনের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুজ্জামান পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কোরবান আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ মোস্তফা, সাবেক প্রধান শিক্ষক রাখাল কুমার বিশ্বাস, দাতা সদস্য মানিক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৫ সালে। অজপাড়া গাঁয়ের প্রায় আট থেকে দশ কিলোমিটার এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল এটি। এখানে প্রায় তিন হাজার মানুষের বসবাস। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দেড়শ। অত্র অঞ্চলের জন্য একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি।

এইসময় বিদায়ী প্রধান শিক্ষক বাবু‌ শ্রীপতি পাল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বিদ্যালয়ে যখন যোগদান করি তখন ছিল না রাস্তাঘাট ‌। ছিল না বিদ্যুৎ, ছিলনা কোন মানসম্মত ভবন। প্রতিষ্ঠানগ্ন থেকে এই বিদ্যালয়ের সাথে জড়িত আছি। বর্তমানে ভবন ,বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে। প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে বিদ্যালয়ে আসতে হয়। আজ এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি