1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২২৮ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আকলিমা বেওয়া(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার(৭ আগস্ট) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বালাপুকুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের স্ত্রী।

সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিল জানান, নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক আর্থিন তারে কাপড় শুকাতে দেন বৃদ্ধা আকলিমা বেওয়া। এ সময় আর্থিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net