1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাস্তির অনশন । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাস্তির অনশন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় বিয়ের দাবিতে চাচা হাসানের (২৪) বাড়িতে অনশনে বসেছেন কিশোরী ভাস্তি। শনিবার (৬ আগস্ট) রাতে মেয়েটি রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের হাসানের বাড়িতে গিয়ে অবস্থান নেন ঐ কিশোরী। এরপর থেকেই তিনি সেখানে অনশন করছেন। মেয়েটি বলেন, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার সম্পর্ক। বারবার হাসানকে বিয়ে করার কথা বললেও তিনি তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। তাই বিয়ের দাবিতে ৬ আগষ্ট শনিবার রাত থেকে এখানে অবস্থান করছি।

মেয়েটির বাবা বলেন, আমার মেয়ে কিশোরী। এখনো তার বিয়ের বয়স হয়নি। অন্যদিকে হাসান আমার চাচাতো ভাই। আমি আমার মেয়েকে বুঝিয়ে সেখান থেকে আনতে চেয়েছিলাম। কিন্তু সে আমার সঙ্গে আসেনি। আমি একা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেব।
বিষয়টি জানতে মুঠোফোনে হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। স্থানীয় চেয়ারম্যান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি কিন্তু আমার কাছে এখনো কেউ আসেনি । রুহিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো কোনো মামলা হয়নি , বিষয়টি ঐ ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান কে জানানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net