ঢাকা   ০১:৩৯:৫০ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

মাগুরায় সাবেক অতিরিক্ত আইজি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সাহেব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৫২৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার কৃতি সন্তান শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজি খন্দকার সাহেব আলীর গাড অফ অনার শেষে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
৮ জুলাই সোমবার সকালে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অফ অনার প্রদাণ করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল। গার্ড অফ অনার প্রদান শেষে মরহুমের কফিনে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী, ডিএমপির যুগ্ম কমিশনার মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার জহিরুল ইসলামের নেতৃত্বে মাগুরা জেলা পুলিশ।

পরে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এস আই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের ইমামতিতে নামাজের জানাযা শেষে দোসতিনা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গণি শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক মোঃ বেনজীর আহম্মেদ, ডিএমপি কমিশনার মোঃ শফিকুর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের বড় ছেলে ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী জানান, গতকাল রোববার বিকাল সাড়ে ৩ টার সময় তিনি রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি