ঢাকা   ০৮:৩৬:০২ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

দিনাজপুর চিরিরবন্দরের উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাসের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল, প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৩৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চিরিরবন্দর যুবলীগ সভাপতি সুমন দাসের বিরম্নদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে দিনাজপুরে সংবাদ সম্মেলন করলেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সুমন দাসকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের জন্যই কুচক্রি একটি মহল অপপ্রচারের লিপ্ত হয়েছে।

৮ আগষ্ট সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে চিরিরবন্দর যুবলীগের সভাপতি সুমন দাসের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রলীগ নেতা শিফাত শাহ। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ আগষ্ট সাইতারা গ্রামের আফতাবুজ্জামানের স্ত্রী লাভলী আরা অনৈতিক উদ্দেশ্য ও স্বীয় স্বার্থ হাসিলের জন্যে সুমন দাসের বিরুদ্ধে মিথ্যা ৫ লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনে রানীরবন্দর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি কর্মকর্তা আফতাবুজ্জামান চাকুরী দেয়ার নাম করে আইয়ুবুর রহমানের কাছে টাকা গ্রহন করেছিলো সেই টাকা ফেরত দেয়া নিয়েই গত ১৮ জুলাই রাতে দুজনের মধ্যে গোন্ডগোল হয়। যে ঘটনা আফতাবুজ্জামান পুলিশের কাছেও শিকার করেছেন,অথচ তার স্ত্রী লাভলী আরা ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেছে। তার দেয়া তথ্যগুলো সর্ম্পূন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এদিকে সুমন দাস ক্যাবল ব্যবসা শুরু করার কারণে শিশির ক্যাবল নেটওয়ার্কের সাথে ব্যবসায়ীক দ্বন্ধ শুরু হয়। এজন্যে তারা পরস্পর যোগসাজোশে সুমন দাসের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও করোনাকালিন সময়ে এলাকায় ভালো কর্মকান্ডের জন্যে সুমন দাসের সুনাম বৃদ্ধি পাওয়ায় রাজৈনতিক ভাবে অনেকের মাঝে ঈরষা তৈরী হয়েছে। আর সেকারনেই তাকে নানানভাবে হেনস্তা করতে চক্রান্ত শুরু করেছে একটি কুচক্রী মহল। ক্রয়কৃত জমির মালিকানা নিয়ে মহি উদ্দীনের সাথে বিবাদকেও পুজি করতে চেয়েছে সুবিধাভোগী চক্রান্তকারীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়,মদ ইয়াবা এবং নারীসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া জেলা পরিষদের বহিস্কৃত সদস্য মোস্ত্মাফিজুর রহমান ফিজার এবং রেলওয়ের লাইন চুরির অপরাধে যুবলীগ থেকে বহিস্কৃত সদস্য আরিফ রেজা সবুজসহ অন্যান্য অনেকেই ঘটনার অন্ত্মরালে চক্রান্ত্মে লিপ্ত রয়েছে। আমরা এধরনের মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে করা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর যুবলীগের সহ সভাপতি ফয়জুর রহমান,ছাত্রলীগ সদস্য মাহফুজুর রহমান,যুবলীগ সদস্য জুয়েল মন্ডল,মো: কবির ৫ নং আব্দুলপুর ইউনিয়ান যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও আব্দুল মান্নান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি