1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের শিশু শিমলা ( ৮) ব্রেন টিউমারে আক্রান্ত বাঁচার আকুতি ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের শিশু শিমলা ( ৮) ব্রেন টিউমারে আক্রান্ত বাঁচার আকুতি !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৪১ বার

ব্রেন টিউমারে আক্রান্ত শিশু শিমলার বাঁচার আকুতি! ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা রুহিয়া থানাধীন ১৪ নং — রাজাঁগাও ইউনিয়নের চাপাতি গ্রামের (মোল্লাপাড়ার) শফিকুল ইসলামের মেয়ে শিমলার বয়স মাত্র( ৮) বছর। অভাবের সংসারে বাবা শফিকুল সারাদিন স্কুল কলেজ ও বিকেলে স্হানীয় বাজারে ঝালমুড়ি বিক্রি যা পান তা দিয়ে মা-বোন স্ত্রী এবং তিন মেয়ে ও বড় মেয়েকে বিয়ে দিয়ে দুই মেয়েকে নিয়ে তাদের সংসার বেশ সুখেই চলছিল। যদিও অভাবের সংসার তারপরেও সুখ-শান্তির কোনো অভাব ছিল না তাঁদের। হঠাৎ একদিন ঝাল মুড়ি বিক্রেতার আট বছরের ফুটফুটে মেয়ে শিমলা আক্তারের প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। এতে ফার্মেসি থেকে আনা কোনো প্রকার ঔষুধে তা কমেনি। উপায় না পেয়ে তিনি ঠাকুরগাঁও মাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম.বি.বি.এস মেডিসিন ডা. সাজ্জাদ হায়দার শাহিনকে মেয়েকে পরামর্শ নেন। তিনি রোগীর অবস্থা দেখে রংপুর ব্রেন এন্ড মাইন্ড কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রংপরে গিয়ে হাসপাতালের রিপোর্টে ধরা পড়ে ছোট শিশু শিমলার মাথায় টিউমার হয়েছে। ডাক্তার বলেছেন খুব দ্রুত তাঁর অপারেশন করাতে হবে এতে খরচ হতে পারে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মত। একথা শুনার পর যেন আকাশ ভেঙ্গে পড়ে মাথায়। ঝালমুড়ি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘আমি দিন আনি দিন খাই। আমার আদরের ফুটফুটে শিশুটির চিকিৎসার জন্য ৮/১০ লাখ টাকা দরকার, যা আমার পক্ষে সম্ভব নয়।’ তিনি তাঁর কন্যা সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

৮ বছরের শিশু শিমলা কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমি বাঁচতে চাই। আমি স্কুলে পড়াশোনা করতে চাই অনেক দিন হলো স্কুলে যায়নি, বন্ধুদের সাথে খেলতে পারি না। এদিকে শিমলার করুণাময়ী ‘মা’ কাঁদতে কাঁদতে তিনি সমাজের বিত্তবান দানশীল মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন শফিকুল ইসলাম (রোগীর বাবা)০১৭৭৪৪৩৯১১৫ (বিকাশ)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net