ঢাকা   ০১:১৪:১৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

মীরসরাইয়ে দোকান ৮টার পর খোলা রাখায় জরিমানা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রাত ৮টার পর দোকান খোলা রাখায় মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১০ টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজার, চিনকী আস্তানা ও বিএসআরএম গেইট ও মীরসরাই সদর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১০ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার ৯শ টাকা জরিমানা করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

অভিযানে বারইয়ারহাট জামালপুর মার্কেটের অলংকার সুইটস এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোরকে ৫০০ টাকা, বারইয়ারহাট মসজিদ মার্কেটের মনছুর ষ্টোরকে ৫০০ টাকা, তানিয়া ষ্টোরকে ৩০০ টাকা, চিনকী আস্তানা এলাকার নাদিয়া ষ্টোরকে ৩০০ টাকা, কাউছার ষ্টোরকে ১০০ টাকা, ভাই ভাই ষ্টোরকে ৩০০ টাকা, আবার খাবো হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০০ টাকা, বিএসআরএম গেইট এলাকায় ভূঁইয়া মার্কেটের রাজু হাডওয়্যার এন্ড ভ্যারাইটি ষ্টোরকে ৩০০ টাকা, কর্মকার সুজ এন্ড ভ্যারাইটিজকে ১০০ টাকা ও মীরসরাই সদরে স্বপন ষ্টোরকে ৩০০ টাকা নগদ অর্থদন্ড জরিমানা করা হয়ছে। এছাড়াও কয়েকটি খাবার হোটেল, ওমেরা এলপিজি গ্যাস ও সুফিয়া রোড় গুলিস্তান ফিলিং স্টেশনকে আলোক সজ্জা না করার জন্য সতর্ক করা হয়েছে।

এই বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, আমরা প্রথম কয়েকদিন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছি। কোন জরিমানা করিনি। আজ থেকে আমরা জরিমানা শুরু করেছি তাও খুব অল্প। আরও কয়েকদিন এভাবে চলবে। এরপর যদি মানুষ সচেতন না হয় তাহলে আমরা বড় ধরণের জরিমানা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি