1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৮৮ বার

জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে শহরের চৌরাস্তায় সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটি।

ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সভাপতি ও রাণীশংকৈল উপজেলা সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহ -সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন,পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত সমীর,সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য রেজওয়ানুল হক রিজু, ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ। এ সময় বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে দৈনন্দিন জনজীবনে নাভিস্বাশ উঠেছে বলে উল্লেখ করেন। এর প্রভাবে সারাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যে মরার উপর খরারঘা হিসেবে হঠাৎ করে আবার বাড়ানো হলো জ্বালানী তেল ও সারের দাম। সরকারের এ সিদ্ধান্ত দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রা দুর্বিসহ করেছে। এ অবস্থা থেকে পরিত্রানের লক্ষ্যে অবিলম্বে জ্বালানী তেল,সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net