1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

রাজশাহী প্রতিনিধি টিপু সুলতান:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪৮৭ বার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এসময় আরএমপি পুলিশ কমিশনার পবা থানার মদনহাটী এলাকায় বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।

গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে নিম, জাম ও শিমুল গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২’ এর উদ্বোধন করেন।

এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ ১১ আগস্ট ২০২২ সকালে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবা থানার মনদহাটী এলাকায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।

এসময় পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরীকে সবুজে শোভিত করতে এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি নগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূরে আলম, পবা থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল থানা ফাঁড়ি এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালন কবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net