ঢাকা   ১১:৩০:২৩ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

ধর্মপাশায় বিদ্যা মিয়া নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ

মহি উদ্দিন আরিফ , ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের ধর্মপাশায় তিনদিন ধরে বিদ্যা মিয়া ওরফে বাবু (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে। বাবু সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ তালুকদারের ছোট ছেলে। গত সোমবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ রয়েছে। গত বুধবার রাতে বাবুর বড় ভাই রুবেল তালুকদার এ ব্যাপারে ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রুবেল তালুকদার জানিয়েছেন, বাবু কিছুদিন ধরে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে একটি নির্মাণাধীন ঘরে কাজ করতো এবং রাতে সেখানেই অবস্থান করতো। গত সোমবার বাবু নিজ বাড়িতে দুপুরের খাওয়া শেষে বিকেল তিনটার দিকে কর্মস্থলে যায়। পরে আর সে বাড়িতে ফিরেনি। এমনকি তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। বাবুর গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল গোলাকার এবং তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি