1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় অতিরিক্ত বাস ভাড়া আদায় ও বিদ্যুৎ সাশ্রয় অভিযানে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

আনোয়ারায় অতিরিক্ত বাস ভাড়া আদায় ও বিদ্যুৎ সাশ্রয় অভিযানে জরিমানা

বদরুল হক ;;
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৫৮ বার

বিদ্যুৎ সাশ্রয়ে ও অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় আনোয়ারা উপজেলা প্রশাসনের অভিযানে ৫ বাস চালককে ১০ হাজার ৩টি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার টাকা মোট ১৩ হাজার টাকা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার কালাবিবির দিঘি মোড় চাতরী চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা প্রশাসন সুত্রে মোবাইল কোর্ট সম্পর্কে জানান, চাতুরী চৌমুহনী বাজার ও কালাবিবির দিঘির মোড়ে সরকারি নির্দেশনা অমান্য করে বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন বাস চালনার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৫টি মামলায় ৫ জন বাসচালক কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সরকারি নির্দেশনা প্রতিপালনে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৩ টি মামলায় ৩টি দোকানে ৩ হাজার টাকা মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন আরও জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। আগামীতে ও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net