ঢাকা   ০৩:৩৬:৪৪ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রাজনীতিবিদরা বেঁচে থাকে তাদের রাজনৈতিক কর্মকান্ডে…নজরুল ইসলাম এমপি

চন্দনাইশ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
রাজনীতিবিদরা বেঁচে থাকে তাদের রাজনৈতিক কর্মকান্ডের কারণে। এম
ওয়াহিদুজ্জামান চৌধুরী ছাত্র জীবন থেকে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর
আর্দশের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখে জনগণের কাজ করে গেছেন।
তিনি জেলা আ’লীগ, উপজেলা আ’লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন
সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাঁর মত ত্যাগী ও
আর্দশবান নেতার খুব অভাব। তার জীবন থেকে আজকের প্রজন্মকে রাজনৈতিক
শিক্ষা গ্রহণ করার আহবান জানান। তিনি তার কর্মগুনে এখনও নেতা-কর্মীদের
মাঝে স্মরণীয় হয়ে আছে।

গতকাল ১২ আগস্ট দুপুরে চন্দনাইশ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক,
দক্ষিণ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান
চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌধুরী পাড়া জামে মসজিদে খতমে
কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি এম
জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি
ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ
জুনু, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, আ’লীগ নেতা
যথাক্রমে মাহাবুবুর রহমান চৌধুরী, শেখ টিপু চৌধুরী, আবুল কাশেম বাবলু,
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা
যথাক্রমে এস এম মুছা তছলিম, ইয়াছিন আরাফাত চৌধুরী, হেলাল উদ্দিন
চৌধুরী, জহির উদ্দিন হিরু, এনামুল হক চৌধুরী, মো. মুছা চৌধুরী, কাজী
ইমরানুল হক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারকাজুল ইসলাম
চৌধুরী আরমান, নাছির উদ্দিন, সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ। পরে নেতৃবৃন্দ
এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও কবর
জিয়ারত করেন। একই সাথে মসজিদের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান ও একটি
নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন
মসজিদের খতিব মৌলানা আবদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি