1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে তিতাসে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে তিতাসে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৭৭ বার

রাতারাতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে তিতাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ আগস্ট) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারস্থ উত্তর জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় পার্টির কার্যালয় এসে সমাবেশ করেন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন, হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম, তিতাস উপজেলা জাতীয় যুব সমাজের সভাপতি প্রার্থী ফরহাদ কামাল বাবু।

এসময় বক্তৃতারা বলেন, অনতিবিলম্বে তেল, গ্যাস, সারসহ সকল দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রন করে সাধারন মানুষের ক্রয়ক্ষমতা সামঞ্জস্যের মধ্যে আনতে হবে। এই ভাবে দ্রব্যমুল্য বৃদ্ধি পেলে জনগন সরকারকে ধিক্কার দিবে এবং জনগনের চাহিদা অনুযায়ী দ্রব্যের দাম নির্ধারণ করতে হবে।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন তিতাস-হোমনা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net