1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সোনার মানুষ তৈরীতে কাজ করছে ঘাসফুল” - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

“বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সোনার মানুষ তৈরীতে কাজ করছে ঘাসফুল”

ঘাসফুল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় বক্তারা:

জেসমিন বাপ্পি চট্টগ্রাম।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৫০ বার

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২২ উপলক্ষে আজ ১৩ আগস্ট শনিবার ঘাসফুল এর আয়োজনে এক ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী এর সভাপতিত্ব ও পরিচালক (অপারেশন) জনাব মোহাম্মদ ফরিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারি পরিচালক শামসুল হক, খালেদা আক্তার, সাঈদুর রহমান, সাদিয়া রহমান, কেএমজি রাব্বানী বসুনীয়া, ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদ ও নাছির উদ্দিন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য একটি কল্যাণকামি রাষ্ট্র গঠনে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি এদেশের মানুষকে ভৌগলিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা দেয়ার লক্ষ্যে সোনার মানুষ তৈরী করতে চেয়েছিলেন। বক্তারা বলেন, উন্নয়ন সংস্থা ঘাসফুল গত পঞ্চাশ বছরের অধিক সময় ধরে বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নে এদেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সোনার মানুষ তৈরীতে কাজ করছে। ঘাসফুল-প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ স্বাধীনতার পরবর্তী সময়ে বীরাঙ্গনাদের পুর্নবাসন এবং তৃণমুলের নারীদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নে কাজ করে বঙ্গবন্ধুর দেশ গড়ার কাজে সরাসরি অংশ নেন। বক্তারা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনাসভায় অনলাইনে সংযুক্ত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক তাঈম-উল-আলম, মেহাম্মদ সেলিম, মোঃ নাজিম উদ্দিন, নাজমুল হাসান পাটোয়ারী, মোহাম্মদ আনোয়ার হোসেন, রেহেনা আক্তার, মোঃ মাসুদ পারভেজ, মোহাম্মদ ওসমান, এমআইএস ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেন হীরা, এসইপি প্রকল্পের কো-অর্ডিনেটর কুদরত এ খোদা নাছের, এমই ব্যবস্থাপক প্রণব কান্তি চৌধুরী, পাবলিকেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক জেসমিন আক্তার প্রমুখ।

উল্লেখ্য ঘাসফুল মাসব্যাপী স্বাস্থ্যসেবা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, কালোব্যাজ ধারণ, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি’র মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করছে। ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচী’র মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারীতে ইতিমধ্যে দুই শতাধিক রোগীর মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘাসফুল এর বৈকালিক পাঠদান কেন্দ্রের শিশুদের মাঝে বঙ্গবন্ধু’র জীবনী নিয়ে আলেচনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। সংস্থার প্রতিটি শাখায় কালোব্যজ ধারণ করে শোক পালিত হচ্ছে এবং বিভিন্ন কার্যালয়ে ব্যানার, ফেষ্টুন স্থাপন এবং সোসাল মিড়িয়াসহ পত্র-পত্রিকায় শোক দিবসের প্রচারণা চালোনো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net