1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ'র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া বিজিবি কোম্পানির সদর দফতরের কোটপাড়া সীমান্তের ওপারে ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া বিজিবি কোম্পানি সদর দফতর ক্যাম্পের কোটপাড়া সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ৩ সাব পিলারের কাছে ১৩ আগষ্ট শনিবার দিবাগত রাত ২টায় কোনো কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

এতে সীমান্ত এলাকার ঠগবস্তি, কোটপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া বিজিবি কোম্পানির সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান মিজানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সংযোগ পাওয়া যায়নি। এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই ১৩ আগষ্ট শনিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net