ঢাকা   ০১:৪৫:২৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

আশুলিয়ায় চাচাতো ভাইয়ের ঘুষিতে আরেক ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৭৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় সরকারি সড়ক দখল করে দেয়াল নির্মানে বাঁধা দেওয়ায় চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতে মারা গেলেন হাজী মোঃ জমত আলী মন্ডল (৬০) নামের এক ব্যাক্তি। উক্ত ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন আশুলিয়া থানা পুলিশ।

রবিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন আশুলিয়া থানার পুলিশ।

এলাকাবাসী জানান, নিহত হাজী মোঃ জমত আলী মন্ডল আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার মৃত নান্দুরা মন্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন,একই এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন,নজরুল ও আলী হোসেন। তারা সম্পর্কে নিহতের চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন,সকাল ১০ টার দিকে ওই এলাকার একটি সড়কে জমিতে দেয়াল নির্মান করছিলেন অভিযুক্তরা।

সে সময় হাজী জমত আলী মন্ডল ঘটনাস্থলে গিয়ে তাদের দেয়াল নির্মানে বাধা প্রদান করেন। সরকারি জমিতে দেয়াল নির্মান না করে চলে যেতে বলেন তিনি । সে সময় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির সময় প্রতিপক্ষের কিল ঘুষিতে জ্ঞান হারিয়ে ফেলেন হাজী জমত আলী মন্ডল। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আলম হোসেন বলেন, সরকারী সড়কের দখলকে কেন্দ্র করে আমার বাবা’কে হত্যা করা হয়েছে । আমার বাবা’কে হত্যার বিচার চাই। যারা হত্যা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করবো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় তিনি আরও বলেন, নিহতের নাকে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। উক্ত বিষয়ে হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি