ঢাকা   ১১:৫১:৪৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে।
সোমবার সকালে শহরের বিভিন্ন স্থান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক ঘরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবী জানান।

অপরদিকে সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের আহার রেস্টুরেন্টের সামনে আলোচনা সভার আয়োজন করে সদর থানা যুবলীগ ও জেলা জাতীয় শ্রমিক লীগ। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ^াস, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি