1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেজর পদে পদোন্নতি পেল ঈদগাঁও'র কৃতি সন্তান আমজাদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মেজর পদে পদোন্নতি পেল ঈদগাঁও’র কৃতি সন্তান আমজাদ

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৯৩ বার

দেশের সীমানারক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’তে) মেজর পদে পদোন্নতি পেল কক্সবাজারের
ঈদগাঁওয়ের কৃতি সন্তান মোহাম্মদ আমজাদ হোসেন জুটন।

জুটন ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার দুবাই প্রবাসী সাজেদ উল্লাহ ও গৃহিণী জাহানারা খানমের বড় ছেলে।

মেজর পদে পদোন্নতি পাওয়া জুটন মিরপুর ডেন্টাল কলেজ থেকে ২০১১-১২ সালে বিডিএস ডেন্টাল সার্জারি লাভ করেন।পরে আবাসিক ডেন্টাল সার্জারি হিসেবে যোগ দেন ভৈরব আবেদিন হসপিটালে। সেখান থেকে ২০১৮ সালে সখের বসে ৬২ তম ব্যাচে আর্মি ডেন্টাল কর্পোরাল পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।

তিনি বর্তমানে সাতকানিয়ায় অবস্থিত বিজিবি হাসপাতাল ডেন্টাল সার্জন বিভাগের অতিরিক্ত পরিচালক

এদিকে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি সেনাবাহিনী থেকে বিজিবিতে বদলী হন। তার দক্ষতা, বিচক্ষণতা, সাহসিকতা দেখে কর্পোরাল থেকে মেজর পদে পদোন্নতি দেওয়া হয় বলে জানান মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন।

এ উপলক্ষে গতকাল ১৪ আগস্ট জুটনকে মেজর পদের র‌্যাংক পরিয়ে দেন বিজিবির উর্ধ্বতন কর্মকতারা। মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন ১৯৯৩ সালে ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন।

তিনি চট্টগ্রাম সরকারি হাই স্কুল থেকে ২০০৮ সালে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে ২০১০ সালে জিপিএ ৫ পেয়ে সফলতার সাথে এইচএসসি পাস করেন। তার ছোট ভাই শাহরিয়ার আরেফিন ইমন একজন ব্যাংকার, অপর ভাই সায়েদ আরেফিন শাওন নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ও ছোট বোন সামিয়া জাহান বুশরা নাসিরাবাদ সরকারি গালর্স স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী।

এদিকে আমজাদ হোসেন জুটন মেজর পদে পদোন্নতি পাওয়ায় তার গ্রামের বাড়ি ঈদগাঁও উপজেলায় খুশির আমেজ বিরাজ করছে। মেজর পদে পদোন্নতি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছে ঈদগাঁওয়ের সর্বস্থরের জনতা।

এক প্রতিক্রিয়ায় মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকলের দোয়া আশির্বাদ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net