1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রবাসীদের সহযোগিতায় প্রায় ১০০ পরিবারে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে প্রবাসীদের সহযোগিতায় প্রায় ১০০ পরিবারে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৪৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বৈশ্বিক মরণঘাতি মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে দেশে চলমান সংকালীন সময়ে এবং আসন্ন রমজান উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এবং মো. ইসরাফিল হোসাইনের সার্বিক তত্ত্বাবধায়নে প্রায় ১০০ হত দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে হত দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে আসেন ইসরাফিল হোসাইনের নেতৃত্বে গ্রামের কতিপয় স্বেচ্ছাসেবী যুবক। এসময় উপস্থিত ছিলেন খিরনশাল ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ভাইস পিন্সিপাল মাও. জাফর আহমেদ, মুন্সীরহাট তাহেরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. শরীফ মোহাম্মদ ইউসুফ, বাহেরগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মু. ইউনুছ। ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন মো. রাকিব, তুষার, রাকিব, মো. কামরুল, মাহে আলম, তানিম, ফয়সাল, মহসিন, কাউছার, সাকিব, ইমাম হোসেন, কাউছার হামিদ ও শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net