1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকার প্রান্তিক মানুষের পাশে ৫০ বিজিবি ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকার প্রান্তিক মানুষের পাশে ৫০ বিজিবি ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ, মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড হাসপাতাল এর আয়োজনে ১৫ আগষ্ট সোমবার দিনব্যাপী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তবর্তী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ সোহরাব হোসেন (পিএসসি), ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ (পিএসসি)।

প্রসঙ্গত এ সময় ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক ও শিশু বিশেষজ্ঞ লে: কর্নেল বিপ্লব কুমার রাহা ,এফসিপিএস (এএমসি) ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর আবু সাইদুজ্জামান রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় সেক্টর কমান্ডার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমরা সীমান্তবর্তী এলাকায় স্থানীয় দুস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ এবং ৪শ জন গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছি। এছাড়াও সকল সংকটময় মূহুর্তে বিজিবি এভাবেই সীমান্তর্তী জনসাধারণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে কোম্পানী–বিওপি কমান্ডারগণ সহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net