1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত  একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিকশা আরোহী ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে তিন বন্ধু সিএনজি অটোরিকশায় করে বন্ধুর জন্মদিনের জন্য কেক কিনতে যাচ্ছিলো। পথে ঢাকাগামী কোনো অজ্ঞাতনামা গাড়ি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি দেখে দুর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনাস্থলে অটোরিকশার চালককে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এ কে এম মনজুরুল হক আকন্দ জানান, ‘নিহতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুফুয়া গ্রামের আবুল হাশেমের ছেলে লিমন, একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো: আব্দুর রাজ্জাক এবং দূর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত। নিহত তিন শিক্ষার্থীই ছুফুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার দশম (দাখিল) শ্রেণীর ছাত্র। পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net