ঢাকা   ০৮:১৪:৫১ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

চন্দনাইশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নজরুল ইসলাম চৌধুরী এমপি

জন্মাষ্টমী সনাতন ধর্মালম্বীদে প্রধান ধর্মীয় উৎসব।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩২৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
জন্মাষ্টমী সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। তাদের বিশ্বাস
পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন
সে শক্তিকে দমন করে মানবজাতি কল্যাণে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসবাসকারী কাউকে
সংখ্যালঘু বলা যাবে না। আমরা সবাই বাঙালী জাতি। আমরা স্বাধীনতা
যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। সে সময় কোনো জাতিভেদ ছিল না।
সবাই বাঙালী হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ব্যক্তিগত
জীবনে যে যার ধর্ম পালন করবে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা
করা চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করতে
সব শ্রেণির মানুষের অবদান ছিল।

গতকাল ১৯ আগস্ট সকালে চন্দনাইশে শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মবার্ষিকী
উপলক্ষে চন্দনাইশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা উপজেলার
প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সুচিয়া লোকনাথ সেবাশ্রম মাঠে
আলোচনা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উদযাপন পরিষদের সভাপতি
সুজন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য
নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অজপানন্দ ব্রহ্মচারী, বিশেষ
অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার,
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি বাবুল ঘোষ বাবুন,
আর্শীবাদক এড. কবি শেখর নাথ, প্রধান বক্তা জেলা সাধারণ সম্পাদক ঝুন্টু
চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল ইউপি
চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, রূপালী ব্যাংক লিমিটেডের ডিজিএম
রূপক কুমার রক্ষিত, রুবেল দেব। বিশেষ বক্তা ছিলেন, আ.লীগ নেতা বলরাম
চক্রবর্তী, লায়ন দিলীপ কুমার শীল, চন্দনাইশ প্রেসক্লাবের
সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি পোদ্দার,
অরুণ কান্তি মল্লিক, দেবাশীষ দত্ত, কাজল কান্তি বৈদ্য, পরিমল দেব, পুলক
বড়–য়া, রঞ্জিত দেব, দেবাশিষ ধর, বিশেষ বক্তা দীপেন দাশ গুপ্ত। বিকালে ২য়
অধিবেশনে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা
চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপক কান্তি
ঘোষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি