1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪৮৮ বার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুনে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৯ আগষ্ট শুক্রবার বিকেলে নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে নারগুন যুব সংঘ টিম টাইব্রেকারে ১-০ গোলে জুনিয়র টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নারগুন যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ি আনসারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন — প্রধান অতিথি নারগুন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সেরেকুল ইসলাম, বিশেষ অতিথি নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভা:) মাহাবুব আলম, ইউপি সদস্য আব্দুল আজিজ, আরিফ হোসেন, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী দুলাল, প্রবীন ব্যক্তিত্ব আইয়ুব আলী, ইয়াসিন আলী প্রমুখ। খেলা চলাকালীন মাঠের চারিদিকে দর্শক কানায় কানায় পরিপুর্ন ছিল। বিশেষ করে মহিলা দর্শক সকলের নজর কাড়ে। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমকে প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করে। টিমগুলো হলো— ফাইনালের ২ টিম, মাতৃমঙ্গল যুব সংঘ মাতৃগাঁও, নালারহাট একাদশ, ২৪ টিউবওয়েল তেতুলতলা একাদশ, বন্ধু একাদশ, ডাক্তারপাড়া একাদশ ও কহরপাড়া একাদশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net