1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের টঙ্গীতে ডাকাতচক্রের গ্রেপ্তার ৫ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

গাজীপুরের টঙ্গীতে ডাকাতচক্রের গ্রেপ্তার ৫

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৪৪ বার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক এলাকা থেকে ডাকাতচক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

ডাকাতির প্রস্তুতিকালে ৮টি দেশীয় অস্ত্রসহ গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাকৃত হলেন—মো. রনি খাঁ (৩৫), কবির হোসেন (৩০), আকাশ মিয়া (২০), সুমন মিয়া (৪০) ও জুয়েল মোস্তফা (২৫)। অভিযানে তিনটি বড় ছুরি, একটি ছোট ছুরি, দুটি রামদা, একটি তলোয়ার, একটি কুড়াল ও চারটি মুঠোফোন জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য।

তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ আশপাশের এলাকায় বাসাবাড়ি, সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, ব্যাটারিচালিত রিকশা, টাকা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।

এ ছাড়া অপরিচিত কেউ ওই এলাকায় গেলে তাঁর গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই করে। এসব ছিনতাইয়ের কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net