ঢাকা   ১১:২৫:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ডেমরা ট্রাফিক জোনের উদ্যোগ ডেমরায় শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ

মো.বশির উদ্দিন ডেমরা (ঢাকা ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৫০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সড়কেও মহাসড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর ডেমরায় শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পালন সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ডেমরা ট্রাফিক জোনের উদ্যোগে বুধবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় সারুলিয়াস্থ এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ট্রাফিক আইনে জেনে ও মেনে নিরাপদে পথ চলা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, উল্টোপথে চলাচল না করা, ঝুঁকি নিয়ে গাড়িতে না চড়া, ঝুঁকি নিয়ে রাস্তা পার না হওয়া, রাস্তায় ময়লা আবর্জনা না ফেলা, রাস্তায় বিপদে পড়লে বা কেউ ইভটিজিং করলে পুলিশের হেল্প নেওয়া ও ৯৯৯ এ কল করা, সড়ক নিরাপত্তা শিক্ষা গ্রহণ করা সহ অন্যান্য বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মনোযোগী হয়ে গুরুত্ব সহকারে লেখাপড়া করে ভবিষ্যতে সুযোগ্য হয়ে দেশের সেবা করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। এক্ষেত্রে মোবাইল ব্যবহার সম্পর্কে সতর্ক থাকার বিষয়েও সচেতন করা হয়।

কর্মসূচিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মো: ইমরান হোসেন মোল্লা। এ দিন ওই জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়া উদ্দিন খাঁন সহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কর্মসূচি শেষে ট্রাফিকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম ও চকলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি