1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার সব্দালপুর ইউনিয়নের জাতীয় শোকদিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মাগুরার সব্দালপুর ইউনিয়নের জাতীয় শোকদিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৩২ বার

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৬ আগস্ট শুক্রবার বিকেলে স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পঙ্কজ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা আরজান বাদশা, যুবলীগ নেতা বাবুল রেজা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জুবায়ের প্লাবনসহঅন্যরা।

সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি রফিকুল ইসলাম, এ্যাড. হারুন অর রশিদ, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, আওয়ামী লীগ নেতা কাজী তারিকুল ইসলাম তারেক, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে মাওলানা আকিদুল ইসলামের পরিচালনায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে আগামীতে আওয়ামীলীগকে বিজয়ী করে আবারো জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net