ঢাকা   ১১:১৪:৫৯ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ম্যানেজিং কমিটি গঠনে সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে সহকারি শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তফসিল অনুযায়ী ২২ আগষ্ট প্রতীক বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। অভিযোগ উঠেছে কিছু প্রার্থীর পক্ষে পাতিত্ব করার। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে সহকারি শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক রিটানিং কর্মকর্তা হিসাবে ১০ আগষ্ট তফসিল ঘোষনা করেন।

তফসিল অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের জন্য ২ জন পুরুষ ২জন মহিলা অভিভাবক সদস্য নির্বাচন করবেন। এ লক্ষে রিটানিং কর্মকর্তা সীমান্ত কুমার বসাক স্বাক্ষরিত তফসিলে উল্লেখ্য রয়েছে ১৬ আগষ্ট মনোনয়ন বিতরণ ও জমাদান, ২১ আগষ্ঠ বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২২ আগষ্ট প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ, ৩০ আগষ্ট ভোট গ্রহন। নির্বাচনে ১২ জন অভিভাবক অংশগ্রনের জন্য মনোনয়ন গ্রহন করলেও চতুর শিক্ষা কর্মকর্তা ৪ জনের মনোনয়ন বাতিল করে আরো ৩ জনকে প্রত্যাহার করান। গতকাল ২৮ আগষ্ট রবিবার বিষয়টি এ প্রতিনিধি নজরে আনলে তরিঘরি করে রিটানিং কর্মকর্তা ২৮ আগষ্ট রবিবার বিদ্যালয়ে গিয়ে প্রতিক বরাদ্দ দিয়ে নির্ধারিত তারিখে ভোটের ব্যবস্থা করেন। যা নিয়ে এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এ ব্যপারে বিদ্যালয় প্রধান শিক্ষক আইটিএম একরামুল হক বলেন, তফসিল অনুযায়ী ভোট হচ্ছে কিন্তু ভোটের একদিন আগে প্রতিক বরাদ্দ এটা একটু গড়িমসি হয়েছে। তাছাড়া আমরা শিক্ষকরা তো বিপদে আছি আমাদের তেমন কিছু করার নেই। এটা রিটানিং কর্মকর্তার বিষয় স্যার আজকে আমাকে প্রাথীদের উপস্থিত করতে বলেছেন আমি তাদের খবর দিয়েছি।

সহকারি শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার সীমান্ত কুমার বসাক মুঠোফনে বলেন,সব ঠিকঠাকমতো হচ্ছে, প্রতিক বরাদ্দের একদিন পরে ভোট কেন জিজ্ঞসা করা হলে তিনি বলেন , সেটা তেমন কোন বিষয় না। প্রার্থীদের সে ভাবে আমি বলে দিয়েছি। রানীশংকৈল উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন বলেন, সিডিউল অনুযায়ী নির্বাচন হবে এটাই নিয়ম। নির্বাচনে কোন সমস্যা থাকলে রিটানিং কর্মকর্তা তফসিল পরিবর্তন করবেন। কিন্তু তড়িঘরি করে প্রতিক বরাদ্দ দেওয়াটা তিনি ঠিক করেনি। এ প্রসঙ্গে রানীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিষয়টি আমি জানি না যেহেতু আপনি বললেন, অনিয়ম থাকলে খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি