1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে আওয়ামী লীগের দলীয় কার্যালয় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩১১ বার

ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে একটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। সোমবার রাত ৩ টার দিকে সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ডাকবাংলা বাজারের ত্রিমোহনীতে অবস্থিত সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রাত ৩ টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহুর্তে আগুন কার্যালয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ভষ্মিভুত হয় অফিস ও অফিসের ভেতরে থাকা সকল আসবাবপত্র।

সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী বলেন, রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিটিং করে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তারা এলাকায় নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে।
পাল্টা অভিযোগ করে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাটক সাজিয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, রাতে একটি ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net