1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে লাশবাহী এ্যাম্বুলেন্সের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাসিক মেয়র লিটন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

রাজশাহীতে লাশবাহী এ্যাম্বুলেন্সের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাসিক মেয়র লিটন

মোঃ টিপু সুলতান, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৪৪ বার

রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে নগর ভবনে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন। নির্ধারিত ভাড়া প্রদান করে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে অস্বচ্ছল পরিবার বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের পাবে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা।

লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত করোনাকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি, সে সময়ে নিজের বাবা-মায়ের মৃতদেহ ফেলে সন্তানেরা পালিয়ে গেছে। সে সময় মৃতদেহ সৎকার করা, দাফন করা ইত্যাদি যাবতীয় কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করেছে, যা অত্যন্ত প্রশংসীয়। এছাড়া তারা বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম প্রদান করে যাচ্ছে।

মেয়র মহোদয় আরো বলেন, রাজশাহীতে এতোদিন লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের খুবই অভাব ছিল। রাজশাহীতে এই প্রথম একটি লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স হলো। এই রকম একটি গাড়ি সিটি কর্পোরেশনের প্রকল্পের মধ্যেও আছে। তবে আমাদের আগেই কোয়ান্টাম ফাউন্ডেশন এটি নিয়ে এসেছে, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই এ্যাম্বুলেন্স থেকে অনেক মানুষের উপকার হবে। আরো যত জনকল্যানমূলক কাজ আছে, সেগুলো তারা করে যাবেন, দেশের মানুষের সেবা করে যাবেন-এই কামনা করি।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ডা. মঞ্জুরুল হক, আসফাক আলী পাপ্পু, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ বাচ্চু, প্রাণবন্ধু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ।

কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী জানান, রাজশাহী মহানগরীর মধ্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের জন্য ১৫০০ টাকা ভাড়া প্রদান করতে হবে। সাথে ওয়েটিং চার্জ প্রতি ঘন্টায় ৩০০ টাকা। রাজশাহী মহানগরীর বাইরে গেলে প্রতি কিলোমিটার ৭০টাকা চার্জ দিতে হবে। তবে অস্বচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে এই ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে। এছাড়া আমরা মৃত ব্যক্তির লাশ ধোয়া, দাফন ও সৎকারসহ বিভিন্ন জনকল্যাকর কাজ করে থাকি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net