ঢাকা   ০১:৪৫:০৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নব নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নতুন ভবনটির উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা স্বাস্থ্য বিভাগ বিভাগীয় পরিচালক ডাঃ ফরিদ হোসেন মিয়া, উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) লাইন ডাইরেক্টর ডাঃ রিজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহি, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আ’লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ।

এ সময় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে নিয়োজিত স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা জানান, ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি