1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলায় ১৬ বস্তা সরকারী চাল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

মোংলায় ১৬ বস্তা সরকারী চাল উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩১৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের মোংলায় ১৬ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কেউ আটক যায়নি। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার দিবাগত গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন বাগেরহাট জেটি থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল ফেলে রেখে পালিয়ে যাওয়ায় এর সাথে সংশ্লিষ্ট চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া খাদ্য অধিদপ্তরের প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আপতত মামলা নয়, জিডি করা হবে। কে বা কাহারা এর সাথে জড়িত তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে সরকারী চাল উদ্ধারের ঘটনায় উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, ভাবমূতি নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলক কেউ এটা করেছে কিনা! কারণ খাদ্য অধিদপ্তরের বস্তা ঠিকই আছে, কিন্তু বস্তার মুখের সেলাই ঢিলেঢালা। তাই বিষয়টি এই মূহুর্তে নিশ্চিত হওয়া যাচ্ছেনা, কিভাবে চালের বস্তা এখানে এলো এবং কারাই আনলো। যেহেতু কেউকে তো আটক বা গ্রেফতার করা যায়নি।
মোংলা সরকারী খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) মো: মমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net