1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের উপদেষ্টা বাহার ট্রেডিং এজেন্সি এর স্বত্তাধিকারী বাহার আলী সরকার এর আর্থিক সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আসিফ কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ, সাংবাদিক মামুনুর রশিদ (মামুন), শুখানপুকুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নূরনবী, সংগঠনের সাধারণ সম্পাদক সম্ভু বর্মন, সদস্য আবুল কালাম আজাদ, মোস্তফা কামাল , সদস্য বিপ্লব,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছেন তা নজিরবিহীন। তারা সবসময় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে প্রতিবন্ধীরা আর বোঝা হয়ে থাকবে না। অনুষ্ঠানে কুমারপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ভবেশ চন্দ্র বলেন, আমরা সমাজের বোঝা, অনেক কষ্ট করে আমাকে সংসার চালাতে হয়। পূর্জায় বাজার নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বিশিষ্ট ব্যবসায়ী বাহার ভাই আমার টেনশন দূর করে দিয়েছে। আমি খুব খুশি। আমরা প্রতিবন্ধীরা চাই এভাবেই আমাদের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় ৪০টি সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী পরিবারের মাঝে শারদীয় দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net