1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা প্রতিরোধে রায়েন্দা বাজার অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা, চলবে সামাজিক হাট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

করোনা প্রতিরোধে রায়েন্দা বাজার অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা, চলবে সামাজিক হাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৮২ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
করোনা প্রতিরোধে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার অনির্দিষ্টকালে জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।
পাশাপাশি কাচামাল ও মাছের বাজার মূল বাজার থেকে আলাদা করে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে সেখানে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সামাজিক হাট চলার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও সরদার মোস্তফা শাহিন, ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে লকডাউনের এই সিদ্ধান্ত গ্রহন করেন।
অপরদিকে, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু নেতৃত্বে আমড়াগাছিয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ৮এপ্রিল এবং রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪এপ্রিল থেকে সামাজিক হাট বসানো হয়েছে।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে উপজেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বাজার লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের এই সময়ে বাজারে শুধুমাত্র ওষুধের ফার্মেসী খোলা থাকবে। পাশাপাশি বুধবার সকাল থেকে রায়েন্দা সরকারি পাইলট মাঠে সামাজিক হাট বসবে। সেখানে তরিতরকারি, মাছ, ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী দুপুর ১২টা পর্যন্ত বিক্রি করা হবে। জরুরী সেবার বাইরে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই মুহূর্তে লোকসমাগম ঠেকাতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে লকডাউনের কোনো বিকল্প নেই। উপজেলার অন্যান্য বাজারগুলো আপাতত সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। পরিস্থিতি বুঝে সেগুলোর ব্যাপারেও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net