1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পথশিশুদের নিয়ে বিশ্বকাপ ফুটবল উৎসবে ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

পথশিশুদের নিয়ে বিশ্বকাপ ফুটবল উৎসবে ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫৪৪ বার

সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বিশ্বকাপ ফুটবল উৎসব জোয়ারে ভাঁসছে পুরো বিশ্ব।টেলিভিশন বক্স থেকে চায়ের কাপে, সবর্ত্রই আলোচনা-সমালোচনা। বিশ্বকাপ ফুটবল একটি মহা উন্মাদনার আয়োজন। যেখানে প্রতিটি বাড়ির ছাদে নিজ সমর্থিত দলের পতাকা উড়িয়ে আর শিশু-কিশোরদের জার্সি কিনে বিশ্বকাপ আয়োজন করছে কেউ কেউ।

গত ২৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় রাজধানীর কমলাপুর রেলষ্টেশন প্রাঙ্গণে আন্তর্জাতিক যুব সংগঠন ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজন করে ‘সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিশ্বকাপ ফুটবল উৎসব’।

চরম অবহেলা আর অযত্নে বেড়ে ওঠা সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা অন্যদের ফুটবল উম্মাদনা দেখে শুধু দীর্ঘশ্বাস ছাড়ছে। তাদের দুরন্ত কৈশোর যেন শুধুই না পাওয়ার গল্প। এসব শিশু-কিশোরদের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগি করতে নিজ সর্মথিত দলের জার্সি ও ক্রীড়া সরঞ্জাম উপহার প্রদান, ব্রাজিল ও আর্জেন্টিনা সর্মথক পথশিশুদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ ও তাদের দুপুরের একবেলা খাবারের ব্যবস্থা করেন ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল এর সিনিয়র সহ সভাপতি জনাব সোহাগ মহাজন।

প্রায় ৫০ জন পথ শিশুদের জার্সি প্রদান ও খাবারের ব্যবস্থা করা হয়। প্রীতি ম্যাচে ব্রাজিল -আজের্টিনার ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইয়ূথ ক্লাব এর উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আওলাদ হোসেন রবিন, রফিকুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জুয়েল ও যুগ্ম সম্পাদক সাজ্জাদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক নূর নাহার আক্তার মিলি, সমাজ কল্যাণ সম্পাদক ফায়সাল আহাম্মেদ, ক্রীড়া সম্পাদক ফায়সাল হোসেন শিপন ও ক্লিন রিভার বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net