ঢাকা   ০৮:৩৯:২৪ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

সোনারগাঁ আইডিয়াল কলেজে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৯০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নানা কর্মসূচির মধ্যদিয়ে সোনারগাঁয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ আইডিয়াল কলেজে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে।

শুক্রবার ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৯৭১ এ বীর শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।

কলেজের অডিটোরিয়ামে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ, হামিদুল্লাহ সরকার, আল মামুন, রুবেল ভূঁইয়া, জেসমিন, সাইফুদ্দিন সোহাগসহ এলাকার বিশিষ্টজনরা।

সভা পরিচালনা করেন কলেজের কো অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন – শিক্ষার্থী শরীফুল ইসলাম। গান ও আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার, কবিতা রাণী পাল, নিলয় পারভেজসহ অন্যরা।

সভায় শহীদদের আত্নার মাগফিরাত কামনা করা হয়। এ সময় অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি