ঢাকা   ০৪:১০:১৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

চন্দনাইশে সমাজসেবা দিবস পালিত

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৪৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস’২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী শেষে এক আলোচনা সভা, সম্মাননা প্রদান, শিক্ষা উপকরণ, সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠত হয়।

গত ২ জানুয়ারি সকালে উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালাহ উদ্দিন, নির্বাচন কর্মকর্তা মিনহাজ উদ্দিন, ইউআরসি ইন্সটেক্টর আকতার সানজিদা জাফর পপি, ছৈয়দাবাদ সবুজ সংঘের সভাপতি আবু সাঈদ চৌধুরী, মহিলা আ’লীগ নেত্রী সঞ্চিতা বড়–য়া, পিপিএস’র নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, মাও. আবদুর রহিম, বিপিন চন্দ্র রায়, ছৈয়দ শিবলী ছাদেক কপিল, প্রতিবন্ধিদের পক্ষে তাইসান আলম, ঋণ গ্রহিতাদের মধ্যে কাঞ্চন সেন, সাংবাদিক যথাক্রমে আজিমুশ-শানুল হক দস্তগীর, মাঈন উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ২১ জন এতিম শিশুকে পোষাক ও শিক্ষা উপকরণ, ২ জনকে হুইল চেয়ার, কয়েকজন প্রতিবন্ধিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি