1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে রিসার্চ টক-২০২৩ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

কুবিতে রিসার্চ টক-২০২৩ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি চাঁদনী আক্তার |
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৬৭ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের আয়োজনে রিসার্চ টক-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মার্কেটিং রিসার্চ কোর্সের অধীনে এ রিসার্চ টকের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার (৮ই জানুয়ারি) সকাল ১০ টায় বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে ও মোঃ রবিন হোসেন ও জাফরিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা সকলেই জানি রিসার্চ ছাড়া বিশ্ববিদ্যালয় কখনও নিজেকে বিশ্ববিদ্যালয় দাবি করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আমাদের মেইন কাজ হচ্ছে জ্ঞান সৃষ্টি করা। যা থেকে অন্যরা অনুসরণ করতে পারবে। আমরা যদি নতুন জ্ঞান সৃষ্টি করতে পারি তাহলে আমরা লিডার হতে পারবো। রিসার্চ পজিটিভলি প্রভাব ফেলে আমাদের সমাজে,একাডেমিক ক্ষেত্রে সেই সাথে সকল ক্ষেত্রে।
তিনি আরও বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিবে এটা তখনই সম্ভব যদি আমরা কোয়ালিটি রিসার্চ করি।

বিশেষ অতিথি হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, আমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন রিসার্চ করবো? বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে বা ক্যারিয়ারে সফল হওয়ার জন্য অবশ্যই গবেষণাকে প্রাধান্য দিতে হবে। শুধু শিক্ষকগণ রিসার্চ করবে এটা ঠিক না, নিজের ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করার জন্যেও রিসার্চ ভূমিকা রাখবে।

রিসার্চ টকের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, শিক্ষার্থীদের রিসার্চ সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে মার্কেটিং রিসার্চ কোর্সের অধীনে এ রিসার্চ টক আয়োজন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা বিভিন্ন দিকনির্দেশনা পাবে। যা থেকে জ্ঞান লাভ করে একাডেমিক ও পরবর্তীতে নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবে।

কিনোট স্পিকার হিসেবে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলংগং এর একাউন্টিং বিভাগের সিনিয়র লেকচারার ড. আব্দুল্লাহ আল-মামুন শিক্ষার্থীদের রিসার্চ সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেন পাশাপাশি বর্তমান সময়ে এর গুরুত্ব তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহের নিগার ও ড. শহিদুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রভাষক মাশিয়াত জাহিন ও সাবিকুন নাহার বিপাশা সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠান শুরুতে কেক কেটে বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুম উদ্বোধন করেন কুবি উপাচার্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net