ঢাকা   ০৫:৫১:১৪ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

মানিকছড়িতে কারিতাস’র জৈব কৃষি চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়ি (খাগড়াছড়ি প্রতিনিধি:-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ে ৮৫ জন সুবিধাভোগীর মাঝে জৈব কৃষি চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত ৮ জানুুয়ারি থেকে শুরু হওয়া প্রশিক্ষণ ১১ জানুুয়ারি বুধবার শেষ হয়েছে। উপজেলার বাঞ্চারাম পাড়া, উত্তর ফকিরনালা, উত্তর মরাডলু পাড়া, গোঁদাতলী পর্যায়ে ৮৫ জন সুবিধাভোগীর মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমূল্য কমার দাশ, উমা প্রসাদ বড়ুয়া, অঞ্চন কুমার নাথ, জুয়েল মনি পাল। এ সময় পাড়া পর্যায়ে চাইহ্লাপ্রু মারমা ও ক্যয়জাই মারমা সহ সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান ও মাঠ সহায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন ধরনের জৈব দ্রবণ প্রস্তুত হাতে কলমে ব্যবহারিকের মাধ্যমে শেখানো হয়। পরবর্তিতে তাদের মাঝে দেশীয় প্রজাতির সবজি বীজ, ভার্মি কম্পোস্ট সহায়তা প্রদান করা হবে। প্রাপ্ত উপকরণ কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে কিভাবে লাভবান হওয়া যায় সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। সেই সাথে রাসায়নিক সারের ব্যবহারের পরিবর্তে জৈব সারের ব্যবহারের উপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন। যাতে জমির প্রান রক্ষা পায় এবং মাটির উর্বরতা শক্তি ধরে রাখা যায়। বক্তারা আরো বলেন, Fairy ecology transition বাস্তবায়নে কৃষির আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই। কোথাও যেন একটুও জমি অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি