1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর টঙ্গীতে বাস চাপায় শিক্ষার্থী মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

গাজীপুর টঙ্গীতে বাস চাপায় শিক্ষার্থী মৃত্যু

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৫৫ বার

গাজীপুরের টঙ্গীতে বাসের চাপায় অন্তরা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্তরা টঙ্গী দত্তপাড়া আলম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। সে স্থানীয় শাহাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

টঙ্গীর চেরাগআলী দত্তপাড়ার নাসিমুল হাসান বাবুর মেয়ে। দুই বোনের মধ্যে অন্তরা ছিল বড়। তার বাবা বায়িং হাউজে চাকরি করেন।

অন্তরার মামা মো. রাসেল হোসেন জানান, সকালে স্কুল থেকে বাসায় ফিরে কলেজ গেট এলাকায় তার এক বান্ধবীর বাসায় যাচ্ছিল অন্তরা।

কলেজ গেটে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। পথচারীরা তাকে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net