1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ কমিটি"- এর অত্মপ্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২

“ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ কমিটি”- এর অত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩৬৯ বার

খাদ্য, বস্ত্র, সেবা খাত এবং পরিবেশের নিরাপত্তা সংরক্ষণের লক্ষ্যে “ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ কমিটি” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

গতকাল রোববার রাজধানীর একটি মিলনায়তনে এক যৌথ সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।

যৌথ সভা থেকে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদকে আহ্বায়ক ও আরটিভি’র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাগরকে সদস্য সচিব করে ১৭সদস্যের একটি নির্বাহী কমিটি ঘোষণা করে সংগঠনটি।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ খান (ডেইলি অবজারভার), মামুনুর রশিদ (ডেইলি বাংলাদেশ), শাহনেওয়াজ বাবলু (চ্যানেল ২৪), সদস্য- রাকিব মোর্তজা (সংবাদ), আকরাম হোসেন (বাংলাদেশ জার্নাল), সুলতান মাহমুদ আরিফ (চ্যানেল ২৪), ইশতি আহমেদ (দেশ টিভি), হাসিব (ইত্তেফাক), রাজু (আজকের পত্রিকা), মুস্তাঈন বিল্লাহ (সারাবেলা ডটনেট), বর্না চৌধুরী (অভিনেত্রী), রাসেল আহমেদ (সমাজকর্মী), মো: আকাশ (শিক্ষার্থী), আসাদ (শিক্ষার্থী), ইসরাত মীম (শিক্ষার্থী)।

উক্ত কমিটিতে সমাজকর্মী ড. মুহিব আহমেদ শাহিনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক ইকবাল মজুমদার তৌহিদ গণমাধ্যমকে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বাংলাদেশের পরিবেশের সঠিক ভারসাম্য রক্ষা ও দেশের নাগরিকদের ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করে তুলতে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ। আমরা দেশের পরিবেশ রক্ষায় ও ভোক্তার অধিকার আদায়ে বদ্ধপরিকর।

নবগঠিত কমিটির সদস্য সচিব বিল্লাল হোসেন সাগর বলেন, আমরা মানুষকে পরিবেশ দূষণ রোধে সচেতন করে তুলতে চাই। আমরা দেশের নাগরিকদের অধিকারের বিষয় সচেতন করতে চাই। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ পরিবেশ দূষণের খারাপ প্রভাব থেকে রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net