ঢাকা   ০৯:৩১:১০ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

লালমনিরহাটে ট্রেনের সামনে শুয়ে নিজ ইচ্ছায় জীবন দিলেন এক ব্যক্তি

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৩২৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের বুড়িমারীতে চলন্ত ট্রেনের সামনে শুয়ে আত্মাহুতি দিয়েছেন অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বেলতলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন বেলতলি এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের সামনেই রেললাইনে শুয়ে পড়েন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে আগত জনতা কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিদার রহমান বলেন, মৃত ব্যক্তির পড়নে ছিল লুঙ্গি আর সোয়েটার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লালমনিরহাট রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি