1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি এনপি'র সভাপতি সম্পাদকসহ ৪৫ নেতাকর্মী জেল হাজতে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মাগুরায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি এনপি’র সভাপতি সম্পাদকসহ ৪৫ নেতাকর্মী জেল হাজতে

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৩ বার

মাগুরায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তারা মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, ৫ নভেম্বর শ্রীপুর থানা পুলিশ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ ৫৫ জন নেতাকর্মীর নামে শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে থাকার পর বৃস্পতিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন ৫৫ আসামির মধ্যে অসুস্থতাজনিত কারণে ১০ জনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ ৪৫ জনের জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, ‘মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net